প্রিয় অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম, অন্যান্য ধর্মাবলম্বীদের প্রাণঢালা শুভেচ্ছা। প্রত্যেক অভিভাবকের একান্ত আকাঙ্ক্ষা তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে সত্যিকার মানুষ হিসাবে সুপ্রতিষ্ঠিত করা। আর এ জন্য প্রয়োজন বর্তমান সময়োপযোগী শিক্ষা ও মানসম্মত প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের অন্তর্নিহিত প্রতিভা, সুপ্ত জ্ঞানকে প্রস্ফুটিত ও সমৃদ্ধ করার মধ্যে দিয়ে শিক্ষার পরিবেশ অনুকূল করে তুলতে হয় প্রতিষ্ঠানকে। একটি আদর্শ প্রতিষ্ঠান তাকে বলা হয় যেখানে রয়েছে অভিজ্ঞ ও নিবেদিতপ্রান শিক্ষকমন্ডলী, শিক্ষার সব ধরনের আধুনিক প্রযুক্তি সুসজ্জিত ক্লাস রুম, সুনিয়ন্ত্রিত শৃঙ্খলা একাডেমিক পরিকল্পনা এবং দক্ষ ও অভিজ্ঞ প্রশাসনিক ব্যবস্থাসহ মানসম্মত পরিবেশ। এ.জেড রেসিডন্সিয়াল স্কুল এন্ড কলেজ আপনার সন্তানের জন্য উল্লেখিত গুনে গুণান্বিত একটি প্রতিষ্ঠান। দিনাজপুরের জেলার চিরিরবন্দর থানার ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়নের গার্মেন্টস বাজারে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে প্লে গ্রুপ দশম শ্রেণী পর্যন্ত বাংলা ভার্সনে ক্যাম্পাস-১ চিরিরবন্দর থানার ঘুঘরাতলিতে ক্যাম্পাস-২ নামে দুইটি শাখায় সফল্যের সাথে পাঠ দান কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ২০২৪ সাল থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণী যুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। এ.জেড রেসিডন্সিয়াল স্কুল এন্ড কলেজ অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের বাস্তবমুখী, সুশিক্ষিত, দক্ষ চৌকস, সচেতন, ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠার পথে ভূমিকা রাখতে চায় এবং সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকমন্ডলীর কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরনের প্রতিশ্রুতিবদ্ধ।
খেলাধুলা, শিক্ষা সফর, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠা্নাদির মাধ্যমে শিক্ষার্থীরদের পরিপূর্ন মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এই প্রতিষ্ঠান সক্রিয়ভাবে সচেষ্ঠ।
বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা ও আলোকিত মানুষ গড়ার লক্ষ্য নিয়ে এ.জেড রেসিডন্সিয়াল স্কুল এন্ড কলেজ এগিয়ে চলছে। প্রতিষ্ঠানটির অগ্রযাত্রার প্রতিটি ভালো কাজ সাফল্যমন্ডিত করার জন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি
মোঃ জাকির হোসেন
বি.এস.সি (অনার্স) এম.এস.সি (রসায়ন)
অধ্যক্ষ
এ.জেড রেসিডন্সিয়াল স্কুল এন্ড কলেজ

আসসালামু আলাইকুম, অন্য জাতিদের প্রাণঢালা শুভেচ্ছা। বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যার দিক থেকে বৃদ্ধি পেলেও তার সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষার মানের উন্নতি ঘটছে না। স্কুল ও কলেজ পর্যায়ে ভালো শিক্ষা-প্রতিষ্ঠানের অভাব দিন দিন প্রকট হয়ে উঠছে। শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক বেসিক ধারণা শক্তিশালী না হওয়ার ফলে অনেক ভালো ফলাফল করার পরেও বিভিন্ন ধরনের এডমিশন পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জন করতে পারছে না। এতে অভিভাবকরা অনেক বেশি চিন্তিত এবং শিক্ষার মান নিয়েও প্রশ্নবিদ্ধ। ভালো ফলাফলের পাশাপাশি বিষয়ভিত্তিক বেসিক ধারণা যেন শক্তিশালী হয় এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তারা যেন সাফল্য বজায় রাখতে পারে সে লক্ষ্যে একদল অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে শিক্ষা গবেষণা কার্যক্রম এবং তা বাস্তবায়ন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বিশ্বের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় তথ্য-প্রযুক্তি ছাড়া জীবন নিরাপদ ও পূর্ণাঙ্গ হবে না। কারণ শিক্ষা এখন দেশ ও জাতির সংকীর্ণ সীমানা পেরিয়ে বিশ্ব পরিমÛলে প্রবেশ করছে। প্রতিযোগিতার এই বিশ্ব-পরিস্থিতিতে একজন শিক্ষার্থীকে সব দিক থেকে সক্ষম করে গড়ে তুলতে বিশ্বমানের সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও বেসরকারি উদ্যোগে গড়ে উঠছে বিশ্ব-মানের শিক্ষা প্রতিষ্ঠান। সুশৃঙ্খল ও মেধাবী জাতি গঠনের স্বপ্ন বুকে নিয়ে অভিভাবকদের প্রত্যাশা অনুযায়ী আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে ২০০৫ সালে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় "এ.জেড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ" এর যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি প্লে-গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যমে সফলতার সাথে পাঠদান দিচ্ছে। দক্ষ পরিচালনা ও ব্যবস্থাপনা, কঠোর প্রশাসন, সুন্দর ও নিরিবিলি পরিবেশ, কঠোর নিরাপত্তা ব্যবস্থা, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমÛলীর আন্তরিক তত্ত্বাবধানে সুনিপুণ পাঠ পরিকল্পনা ও সৃজনশীল পাঠদান পদ্ধতির কারণে প্রতিষ্ঠানটি P.E.C. J.S.C এবং S.S.C পরীক্ষায় A+ সহ শতভাগ পাশের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের সুখ্যাতি পেয়েছে। সাফল্যের ধারাবাহিকতায় অভিভাবকদের চাহিদার ফলে চিরিরবন্দর থানার গার্মেন্টস বাজারে ক্যাম্পাস-১ ও ঘুঘুরাতলীতে ঘুঘুরাতলী ক্যাম্পাস-২ নামে দুটি ক্যাম্পাস অত্যন্ত সফলতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
আপনার সন্তানকে "এ.জেড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ" এ ভর্তি করুন। তাদের সঠিক মেধা বিকাশের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
মো: আল আমিন ইসলাম
বি.এস.সি (অনার্স) এম.এস.সি (পদার্থবিজ্ঞান)
উপাধ্যক্ষ
এ.জেড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ